যাঁদের হাতে একটা দিনই আছে, তাঁদের জন্য এই ভ্রমণ। ভোরে ঘাট থেকে যাত্রা, দিনের আলোয় হাওরের যতটা দেখা সম্ভব, আর সূর্যাস্তের পর ফেরা।
দলের আকার ও তারিখ জানালে আমরা দিনের সূচি আপনার সুবিধামতো সাজিয়ে দিই।
নমুনা ভ্রমণসূচি
-
সকাল
যাত্রা শুরু
ঘাটে স্বাগত, সকালের চা, তারপর খোলা জলের দিকে।
-
দুপুর
জলাবন ও দুপুরের খাবার
জলে ডোবা গাছের সারিতে ছোট নৌকায় ঘোরা, নৌকায় দুপুরের খাবার।
-
বিকেল
সূর্যাস্ত
পশ্চিম আকাশে রং নামা পর্যন্ত ডেকে সময়, তারপর ঘাটে ফেরা।
আবহাওয়া, জলপথ ও নিরাপত্তার বিবেচনায় সূচি পরিবর্তন হতে পারে।
প্যাকেজে কী কী অন্তর্ভুক্ত, তা অনুরোধের সময় আমরা বিস্তারিত জানিয়ে দিই।




