নীতিমালা
বুকিং ও বাতিল নীতি
এই পাতায় বুকিং, হোল্ড, অগ্রিম, পরিবর্তন ও বাতিলের সাধারণ নিয়ম দেওয়া হলো। নির্দিষ্ট বুকিংয়ের শর্ত চেকআউট ও কনফার্মেশনে দেখানো হয়।
অনলাইন বুকিং ও হোল্ড
ওয়েবসাইটে চেকআউট সম্পন্ন করলে আপনার নির্বাচিত তারিখ ও কেবিন নির্ধারিত সময়ের জন্য হোল্ড থাকে এবং একটি রেফারেন্স নম্বর পাঠানো হয়। এই সময়ের মধ্যে অগ্রিম না পেলে হোল্ড স্বয়ংক্রিয়ভাবে ছেড়ে দেওয়া হয়।
অগ্রিম ও নিশ্চিতকরণ
অগ্রিমের পরিমাণ, পরিশোধের মাধ্যম ও সময়সীমা চেকআউট পাতায় এবং কনফার্মেশন ইমেইলে উল্লেখ থাকে। অগ্রিম পাওয়ার পর আমরা বুকিং কনফার্ম করি এবং কনফার্মেশন ইমেইল পাঠাই। ওয়েবসাইটে সরাসরি কার্ড বা মোবাইল পেমেন্ট নেওয়া হয় না।
পরিবর্তন
তারিখ বা অতিথি সংখ্যা পরিবর্তনের অনুরোধ যত আগে জানানো হয়, সমন্বয় তত সহজ। পরিবর্তন উপলব্ধতার উপর নির্ভর করে।
বাতিল
অতিথির পক্ষ থেকে বাতিলের ক্ষেত্রে ফেরতযোগ্য অর্থের পরিমাণ ও সময়সীমা চেকআউটে দেখানো বাতিল নীতি অনুযায়ী নির্ধারিত হয়।
আবহাওয়া ও নিরাপত্তা
ঝড়, বন্যা, প্রতিকূল জলপথ বা প্রশাসনিক নির্দেশনার কারণে আমরা সূচি বদলাতে, যাত্রা পিছিয়ে দিতে বা বাতিল করতে পারি। এমন ক্ষেত্রে বিকল্প তারিখ বা সমন্বয়ের প্রস্তাব দেওয়া হবে।
অতিথির দায়িত্ব
নৌকায় ক্রুর নিরাপত্তা নির্দেশনা মেনে চলা, শিশুদের নজরে রাখা এবং হাওরের প্রতিবেশের যত্ন নেওয়া অতিথির দায়িত্ব।
সর্বশেষ হালনাগাদ: সেপ্টেম্বর ২০২৬।