হাওর বিলাস

কুয়াশায় জলের মাঝে একা একটি গাছ

শীতের পাখি ও নীরব জল

শীতকালীন বিশেষ

সময়কাল
২ দিন ১ রাত
উপযুক্ত সময়
নভেম্বর থেকে ফেব্রুয়ারি

বর্ষার হাওর আর শীতের হাওর দুটো আলাদা জায়গা। শীতে জল কমে আসে, চারপাশ শান্ত হয়ে যায়, আর ভোরের কুয়াশা এত ঘন যে নৌকার গলুই দেখা যায় না। এই সময়েই দূর দেশ থেকে পাখিরা আসে।

এই ভ্রমণে আমরা পাখিদের বিরক্ত না করে দূর থেকে দেখি, ইঞ্জিন বন্ধ রেখে নীরব জলে সময় কাটাই। শীতের রাতে গরম কাপড় সঙ্গে আনবেন।

নমুনা ভ্রমণসূচি

  1. দিন ১ · দুপুর

    যাত্রা

    ঘাট থেকে ধীরে ধীরে খোলা জলে, শীতের নরম রোদে ডেকে দুপুর।

  2. দিন ১ · বিকেল

    পাখির জলা

    দূর থেকে পরিযায়ী পাখি দেখা; দূরত্ব বজায় রেখে, শব্দ না করে।

  3. দিন ১ · রাত

    কুয়াশার রাত

    আগুনের পাশে গরম খাবার, ঘন কুয়াশায় ডেকে নীরবতা।

  4. দিন ২ · ভোর

    কুয়াশা কাটা ভোর

    সূর্য উঠে কুয়াশা সরার দৃশ্য, তারপর সকালের খাবার ও ফেরা।

আবহাওয়া, জলপথ ও নিরাপত্তার বিবেচনায় সূচি পরিবর্তন হতে পারে।

প্যাকেজে কী কী অন্তর্ভুক্ত, তা অনুরোধের সময় আমরা বিস্তারিত জানিয়ে দিই।

বুকিং অনুরোধ